দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

টানা দ্বিতীয়বারের মতো আর্জেন্টিনাকে বিশ্বকাপের ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে নবম ব্যালন ডি’অর জয়ের দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন লিওনেল মেসি। ক্রীড়া বিশ্লেষক ও বিভিন্ন স্পোর্টসবুকের মূল্যায়নেও বর্তমানে আর্জেন্টাইন অধিনায়কই সবচেয়ে বড় দাবিদার।
ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে আর্জেন্টিনার ২-১ গোলের জয়ে গোল করতে না পারলেও দুটি গোলেই অ্যাসিস্ট করেন ৩৯ বছর বয়সী এই ফরোয়ার্ড। বিশ্বকাপে এখন পর্যন্ত তার গোল ৮টি এবং অ্যাসিস্ট ৪টি। একই সংখ্যক গোল করেও অ্যাসিস্টে পিছিয়ে থাকায় কিলিয়ান এমবাপের চেয়ে গোল্ডেন বুটের লড়াইয়ে এগিয়ে রয়েছেন মেসি।
যুক্তরাষ্ট্রভিত্তিক পূর্বাভাস প্রতিষ্ঠান কালশির তথ্য অনুযায়ী, গোল্ডেন বুট জয়ের ক্ষেত্রে মেসির সম্ভাবনা ৫৯ শতাংশ। এমবাপের গোলও ৮টি, তবে তার অ্যাসিস্ট ৩টি। ফলে সমান গোল হলেও টাইব্রেকারে এগিয়ে আছেন মেসি।
অবশ্য তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে এমবাপের সামনে মেসিকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ থাকবে। তবে সেমিফাইনালে বিদায়ের পর ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের বিশ্রাম দিতে পারেন বলে আলোচনা রয়েছে। অন্যদিকে ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনের গোল ৬টি ও অ্যাসিস্ট ১টি হলেও তাকে এই লড়াইয়ে অনেকটাই পিছিয়ে রাখা হচ্ছে।
বিশ্বকাপের পারফরম্যান্স ব্যালন ডি’অর জয়ের সম্ভাবনার হিসাবও বদলে দিয়েছে। বাজির বাজার ও বিভিন্ন বিশ্লেষণে সাম্প্রতিক পারফরম্যান্স, শিরোপা এবং ব্যক্তিগত পরিসংখ্যান বিবেচনায় সম্ভাব্য বিজয়ীদের তালিকা তৈরি করা হয়। যে খেলোয়াড়ের জয়ের সম্ভাবনা বেশি থাকে, তার অডস তত কম থাকে।

বিশ্বকাপ শুরুর আগে ব্যালন ডি’অরের আলোচনায় কিলিয়ান এমবাপে, হ্যারি কেইন এবং বার্সেলোনার তরুণ তারকা লামিনে ইয়ামালের নাম বেশি শোনা গেলেও আর্জেন্টিনার ফাইনালে ওঠার পর সমীকরণ বদলে গেছে। বর্তমানে মেসির অডস -১২৫, আর স্পেনকে ফাইনালে তুলেও ইয়ামালের অডস +১৭৫।
ব্যক্তিগত পরিসংখ্যানেও ইয়ামালের তুলনায় অনেক এগিয়ে মেসি। স্প্যানিশ এই উইঙ্গার পুরো টুর্নামেন্টে একটি গোল করেছেন, কোনো অ্যাসিস্ট নেই। অন্যদিকে মেসি সরাসরি অবদান রেখেছেন ১২টি গোলে। তবে স্পেন যদি বিশ্বকাপ জেতে এবং ইয়ামাল ফাইনালে অসাধারণ পারফরম্যান্স দেখান, তাহলে ব্যালন ডি’অরের লড়াইয়ে তার অবস্থান আরও শক্ত হতে পারে।
এদিকে সেমিফাইনালে বিদায় নেওয়ায় এমবাপে ও কেইনের ব্যালন ডি’অর জয়ের সম্ভাবনা কমেছে। বর্তমানে কেইনের অডস +৬৫০ এবং এমবাপের +১২০০।
২০০৯ সালে প্রথম ব্যালন ডি’অর জেতা মেসি সর্বশেষ এই পুরস্কার জিতেছিলেন ২০২৩ সালে। এবার নবমবারের মতো জিততে পারলে তিনি নিজের রেকর্ড আরও সমৃদ্ধ করবেন এবং পাঁচবারের বিজয়ী ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে ব্যবধান আরও বাড়াবেন।
এমএম/